Logo

Bangla News Hub

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ

জেন-জি আন্দোলনের পর মোদী ও বিজেপি সরকারের সামনে যত রাজনৈতিক সংকট

১ আগস্ট, ২০২৬ এ ১১:০৩ AM

গত বছর নেপাল, মাদাগাস্কার, ইন্দোনেশিয়ার জেন-জি বিক্ষোভের পর এমন প্রশ্ন এসেছিল যে ভারতের তরুণরা পথে নামে না কেন। এর পেছনে যেসব কারণ ছিল তার অনেকটাই ঘুরিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপির এবারের আন্দোলন। এক যূগের নরেন্দ্র মোদী শাসনামলে আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে অনেকটা নজিরবিহীনই বলা যায়। তরুণদের মূল দাবিগুলো মেনে নেয়া হলেও এবারের আন্দোলনে আরও অনেক বিষয়ই সামনে এসেছে যেগুলো জনজীবনে প্রভাব ফেলার মতো। সেখানে বেকারত্ব সমস্যা, মূল্যস্ফীতি, গণমাধ্যমের ভূমিকা, এমনকি ভোটের প্রসঙ্গও এসেছে। বিশ্লেষদের অনেকে মনে করছেন এই আন্দোলন সামনের দিনে বিজেপি ও নরেন্দ্র মোদীর রাজনীতিতে বড় প্রভাব রাখবে।

টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি'র জন্য কী বার্তা বহন করছে বিক্ষোভের ঘটনাপ্রবাহ? সামনে কত ধরনের বিষয় নিয়ে আন্দোলন, চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ভারতের সরকার? দেখুন অর্চি অতন্দ্রিলার ভিডিও প্রতিবেদনে