Logo

Bangla News Hub

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ

বিদ্যুৎ নেই, কাজ বন্ধ, বেশি বিল: ক্ষুব্ধ শ্রমজীবী মানুষ

২১ আগস্ট, ২০২৬ এ ৯:৫৯ AM

জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে দেশজুড়ে সংকট চরমে। বিএনপি সরকারের দিক থেকে কারণ হিসেবে বিগত আওয়ামী লীগের সময় নিয়েই দোষারোপ করা হচ্ছে। ওদিকে ২০২৪ সাল থেকেই বিভিন্ন কলকারখানা বন্ধের ধাক্কা ছিল। এখন টানা সংকটে অনেক জায়গাতেই কাজকর্ম বন্ধ হয়ে আছে। এমন অবস্থা শ্রমজীবী মানুষের জন্য বাড়তি ভোগান্তি আর শঙ্কা তৈরি করছে। কাজ বন্ধ থাকায় আয়ের উপর যেমন প্রভাব পড়ছে, তেমন ঘরেও থাকতে পারছেন না গরমে।

আশুলিয়ার গাজীর চট এলাকায় গিয়ে দেখা যায় সকাল থাকে পাঁচ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ নেই। অনেকের ক্ষোভ রয়েছে এমন অবস্থাতেও বিদ্যুতের বিল অনেক বেশি আসা নিয়ে। বিদ্যুতের অভাবে কী অবস্থা মানুষের? দেখুন অর্চি অতন্দ্রিলার ভিডিও প্রতিবেদনে